বাংলাদেশে ভারতের পুশইন অন্যায় ও মানবাধিকার লঙ্ঘন: মাওলানা উবায়দুল্লাহ ফারুক

-
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশ সীমান্তে ভারতীয় পুশইন
-
বিজিবি ও জনগণ সোচ্চার হলে ভারত এমন দুঃসাহস দেখাতে পারবে না
-
সিলেটে মতবিনিময়ে সরকারের প্রতি পাথর মহাল চালুর দাবি
ভারত অন্যায়ভাবে তাদের নাগরিকদের বাংলাদেশে পুশইন করে মানবাধিকারের চরম লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
তিনি বলেন, “ভারত শুধু বাংলাদেশের দিকেই এমন অন্যায় পুশইন করতে সাহস পাচ্ছে। অন্য কোনো দেশের সীমান্তে তারা এই দুঃসাহস দেখাতে পারে না।”
“আমাদের দেশের বিজিবি ও সাধারণ জনগণ যদি আরো সোচ্চার ও সতর্ক থাকে, তাহলে ভারত এমন অন্যায় কাজ করতে সাহস পাবে না,”—বলেন তিনি।
রোববার (১৫ জুন) সিলেটের কানাইঘাট সরকারি ডিগ্রি কলেজ, দারুল উলূম মাদরাসা এবং বড় চতুল ইউনিয়নের বিভিন্ন স্কুল-মাদরাসায় মতবিনিময় সভায় এসব কথা বলেন মাওলানা ফারুক।
সকাল ১০টায় কানাইঘাট ডিগ্রি কলেজে পৌঁছালে কলেজের প্রিন্সিপাল দেলোয়ার হোসেনের নেতৃত্বে শিক্ষকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কলেজের অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের বিষয়ে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
পরে তিনি কানাইঘাট দারুল উলূম মাদরাসায় গিয়ে আল্লামা শায়খ আলীমুদ্দীন দূর্লভপুরীর শারীরিক খোঁজখবর নেন।
এরপর তিনি বড় চতুল ইউনিয়নের চতুল ঈদগাহ মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সফর করেন এবং বিভিন্ন স্থানে জনতার সামনে বক্তব্য রাখেন।
বক্তব্যে তিনি সিলেট অঞ্চলের বন্ধ থাকা পাথর মহালগুলো পুনরায় চালু করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং খেটে-খাওয়া শ্রমিকদের কথা বিবেচনায় রেখে সেগুলো স্থায়ীভাবে চালু রাখার জোর দাবি জানান।
আরও পড়ুন… তারেক রহমান নির্বাচনের আগে দেশে ফিরবেন: বিএনপির ভাইস চেয়ারম্যান
এ সফরে তার সঙ্গে উপস্থিত ছিলেন:
-
সিলেট জেলা উত্তর জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রাহমান
-
কানাইঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসেন
-
সহসম্পাদক মাওলানা হারুন রশিদ
-
মেম্বার মাওলানা আব্দুর রাজ্জাক
-
চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন
-
মেম্বার হাফিজ মাহমুদ হোসাইন
-
পৌর জমিয়তের সম্পাদক মাওলানা খালেদ আহমদ
-
হাফিজ হাবিব আহমদ, মাওলানা এহসানে এলাহি, ফরিদ আহমেদ
-
মাওলানা সিরাজুল হক, হাফিজ রিয়াজ উদ্দিন, মাওলানা আব্দুল আজিজ
-
মাওলানা মুতাসিম বিল্লাহ সাদী, জহির উদ্দিন, মাওলানা মারুফ আহমদ
-
হাফিজ হেলাল আহমদ, মাওলানা আব্দুশ শাকুর প্রমুখ।
আরও পড়ুন… তাহিরপুরে চুরির দায়ে যুবলীগ নেতাকে থানায় দিলেন বাবা নিজেই
👉 পদ্মা টেলিভিশনের পক্ষ থেকে অনুরোধ, দেশের স্বার্থে সকলকে সীমান্ত ইস্যুতে সচেতন, দায়িত্বশীল ও সক্রিয় থাকতে হবে, যেন কেউ মানবাধিকার লঙ্ঘনের সুযোগ না পায়।

