পিএসএল ফাইনালে লাহোরের বিপক্ষে ব্যাটিংয়ে কোয়েটা, একাদশে নেই সাকিব-মিরাজ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে লাহোর কালান্দার্সের মুখোমুখি কোয়েটা গ্ল্যাডিয়েটরস। ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে কোয়েটা।
লাহোর কালান্দার্সের একাদশে জায়গা হয়নি বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের। তবে দলে রয়েছেন তরুণ লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন।
সাকিব এবারের আসরে তিনটি ম্যাচে অংশ নিয়ে বল হাতে কিছুটা সাফল্য পেলেও ব্যাট হাতে ছিলেন অনুজ্জ্বল। ফাইনালে তার জায়গায় দলে ফেরানো হয়েছে জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করেই তিনি লাহোর শিবিরে যোগ দিয়েছেন। অন্যদিকে, মিরাজ স্কোয়াডে থাকলেও টুর্নামেন্টে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি।
আরো পড়ুন…কত ভোটে ব্যবধানে ব্যালন ডি অর হারালেন ভিনি
গত চার মৌসুমে এটি লাহোর কালান্দার্সের তৃতীয় ফাইনাল। আগের দুইবারই শিরোপা জিতে নিয়েছে দলটি। ফলে এবার ট্রফি ঘরে তুলতে পারলে টানা তিনবার চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়বে তারা।
লাহোর কালান্দার্সের একাদশ:
ফখর জামান, মোহাম্মদ নাঈন, আব্দুল্লাহ শফিক, কুশল পেরেরা, ভানুকা রাজাপক্ষে, আসিফ আলী, সিকান্দার রাজা, শাহিন শাহ আফ্রিদি, রিশাদ হোসেন, সালমান মির্জা ও হারিস রউফ।
কোয়েটা গ্ল্যাডিয়েটরসের একাদশ:
সূদ শাকিল, আবরার আহমেদ, হাসান নওয়াজ, দিনেশ চান্ডিমাল, আভিস্কা ফার্নান্দো, রাইলি রুশো, মোহাম্মদ আমির, খুররাম শাহজাদ, ফাহিম আশরাফ, উসমান তারেক ও ফিন অ্যালেন।

