আগামী পাঁচদিন যেসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা

আগামী পাঁচদিন যেসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হলেও তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হয়নি। ভ্যাপসা গরমে নাকাল মানুষজনের জন্য নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১২০ ঘণ্টা অর্থাৎ পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাব
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
দিনভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর):
খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি।
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়া।
কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা।
বুধবার (০৩ সেপ্টেম্বর):
রংপুর ও সিলেট বিভাগে বেশি বৃষ্টি হতে পারে।
রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টি।
তাপমাত্রায় তেমন পরিবর্তন নেই।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর):
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।
রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বৃষ্টি।
দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর):
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি বৃষ্টি।
রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টি।
মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
শনিবার (০৬ সেপ্টেম্বর):
রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টি।
রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু–একটি স্থানে বৃষ্টি হতে পারে।
সারাদেশেই কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
বর্ধিত পাঁচদিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আরও পড়ুন: ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক

