বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে গিয়ে ছুরিকাঘাতে দুই পুলিশ আহত, অভিযুক্ত পলাতক

-
শহরের বারোপুর এলাকায় অভিযানে যায় পুলিশ
-
ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের পর ছুরিকাঘাত করে পালিয়ে যায়
-
আহত দুই পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন
বগুড়ায় সাজাপ্রাপ্ত এক আসামিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। রোববার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বারোপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মানিকুজ্জামান মানিক। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপশহর ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন জানান, রোববার বারোপুর এলাকায় ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি মুরাদুজ্জামান নিশানকে গ্রেপ্তারে যায় পুলিশ। তাকে গ্রেপ্তারের পর, কাপড় পরার অজুহাতে সে র্যাক থেকে ছুরি বের করে। এএসআই জাহাঙ্গীরের পেটে ও কনস্টেবল মানিকের উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আরও পড়ুন… বাংলাদেশে ভারতের পুশইন অন্যায় ও মানবাধিকার লঙ্ঘন: মাওলানা উবায়দুল্লাহ ফারুক
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ওসি হাসান বাসির বলেন, নিশানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

