সাধারণ পুলিশের হাতে ভারী অস্ত্র নয়, থাকবে শুধু রাইফেল: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাধারণ পুলিশ সদস্যদের হাতে রাইফেলের মতো হালকা অস্ত্র থাকবে, তবে ভারী মারণাস্ত্র দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৪ জুন) সকালে রাজধানীর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এরপর র্যাব-১ কার্যালয়েও পরিদর্শনে যান তিনি।
🔸 এপিবিএনের মতো বিশেষায়িত ইউনিটের কাছে ভারী অস্ত্র থাকবে, তবে মাঠপর্যায়ের সাধারণ পুলিশকে তা দেওয়া হবে না, জানান উপদেষ্টা।
🔸 এপিবিএনের জন্য ২০০টি নতুন গাড়ি আনার উদ্যোগ নেওয়া হয়েছে, উল্লেখ করে তিনি বলেন, অন্যান্য ইউনিটের তুলনায় তাদের আবাসন ব্যবস্থা তুলনামূলক ভালো হলেও থানা পুলিশের আবাসন ব্যবস্থা খুবই দুর্বল, যা নিরসনে কাজ করছে সরকার।
আরও পড়ুন… জানালা-দরজা না খুলে চুলা জ্বালালে বিপদ: সতর্ক করলো তিতাস গ্যাস
🔸 যানজট প্রসঙ্গে তিনি বলেন, “সাধারণত একটি দেশের ২০ শতাংশ রাস্তা থাকার প্রয়োজন, অথচ আমাদের দেশে রয়েছে মাত্র ৭ শতাংশেরও কম। এর মধ্যে গাড়ির সংখ্যাও প্রতিনিয়ত বাড়ছে। এ জন্য যানজট হচ্ছে, আমরা সমাধানে কাজ করছি।”
🔸 গত ১১ মাসে আইনশৃঙ্খলার অবস্থার উন্নতি হয়েছে বলে দাবি করে তিনি বলেন, “দুই-একটি ছোটখাটো ঘটনা ছাড়া বড় কোনো সমস্যা হয়নি। এবারের ঈদেও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করেছেন মানুষ।”

