সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ইন্দোনেশীয় উপমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী আরমানাথ খ্রিস্টিয়াবান নাসির।
মঙ্গলবার (৩ জুন) রাজধানীর সেনাসদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে পারস্পরিক কুশল বিনিময় করেন তারা। আলোচনায় উঠে আসে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা।
আরও পড়ুন… সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো বিরোধ নেই: সেনা সদর
দুই দেশের সামরিক ও নিরাপত্তা খাতে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন উভয়পক্ষ। ইন্দোনেশিয়ার উপমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাসদস্যদের পেশাদারিত্ব ও গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন।
এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

