আশুগঞ্জে মেঘনা নদীর রেলসেতুর পিলারে ধাক্কা, ডুবে গেল পাথরবাহী বাল্কহেড

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর রেলসেতুর পিলারে ধাক্কা লেগে একটি পণ্যবোঝাই বাল্কহেড মাঝখান থেকে ভেঙে পানিতে তলিয়ে গেছে।
ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনাটি ঘটে শনিবার (১৪ জুন) ভোরে আশুগঞ্জ-ভৈরব দ্বিতীয় রেলসেতুর ২ নম্বর পিলারে, যখন ‘এমভি রিফাত ইসলাম’ নামের বাল্কহেডটি নদীপথে চলাচল করছিল।
🔶 ভৈরব নৌপুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা একটি সিলেকশন পাথরবাহী বাল্কহেড ঢাকার দিকে যাচ্ছিল। ভোরে সেতুর পিলারে ধাক্কা লেগে কিছুক্ষণের মধ্যেই সেটি নদীতে ডুবে যায়।
আরও পড়ুন… ব্রাহ্মণবাড়িয়ায় জাল টাকার সরঞ্জাম সহ আটক ৩
🔶 নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুজ্জামান জানান,
“এ ঘটনায় কেউ আহত বা নিখোঁজ হয়নি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।”
🔶 বিআইডব্লিউটিএ এর একটি দল ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।
👉 পদ্মা টেলিভিশন জানায়, দুর্ঘটনাস্থলের আশেপাশে নৌ চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

