ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের আসর থেকে পালালেন বর

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দক্ষিণখার গ্রামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে আখাউড়া উপজেলার ধাতুরপহেলা গ্রামের যুবক ইকরাম হোসেনের বিয়ে হওয়ার কথা ছিল। অনুষ্ঠান উপলক্ষে সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল।
কিন্তু সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে হঠাৎ বিয়ের আসর ফেলে পালিয়ে যান বর ও বিয়ের কাজি। তবে রক্ষা পাননি দুই পরিবারের কেউই। কনে ও বরের পরিবারকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এসময় অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যকে নির্দেশ দেন, কিশোরী স্কুলছাত্রী সাবালিকা না হওয়া পর্যন্ত তার বিয়ে যেন আর না দেওয়া হয়।

