নাসিরনগরে জাল টাকাসহ গ্রেফতার ৩

১২,৫০০ টাকার জাল নোটসহ পুলিশের অভিযানে ধরা তিনজন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাল টাকা বহনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) দুপুরে নাসিরনগর সদরের গৌর মন্দির মোড় সংলগ্ন হাস-মুরগির বাজারের কানু দাসের চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১২ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন— নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের বেলুয়া গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে মো. কামাল মিয়া (৪০), মৃত ইউনুছ মিয়ার ছেলে সমন মিয়া (৩৮) ও একই গ্রামের জসুক মিয়ার ছেলে মো. হাবিব (২৫)।
এ ঘটনায় নাসিরনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জাল টাকার উৎস ও চক্রের সাথে তাদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়রা জানান, বাজারে দীর্ঘদিন ধরেই জাল টাকা লেনদেনের অভিযোগ শোনা যাচ্ছিল। পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকার ভারতীয় লেহেঙ্গা-শাড়ি জব্দ

