চট্টগ্রাম বন্দরে মেডিকেল অফিসার নিয়োগ, বেতন ৫৩ হাজার

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের মেডিকেল অফিসার পদে জনবল নিয়োগ দেবে। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১টি পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে এবং চলবে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন।
পদের নাম: মেডিকেল অফিসার
পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা:
এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।
ন্যূনতম ১ বছরের ইন-সার্ভিস প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।
অতিরিক্ত যোগ্যতা:
সার্জারি, মেডিসিন, গাইনোকোলজি, চক্ষু, ইএনটি, রেডিওগ্রাফি বা পেডিয়াট্রিক ইত্যাদি বিষয়ে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা।
আবেদন ফি: ২০০ টাকা।
আবেদন প্রক্রিয়া:
আবেদনপত্রে নিম্নলিখিত তথ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে—
পদের নাম
প্রার্থীর পূর্ণ নাম
পিতা ও মাতার নাম
বর্তমান ও স্থায়ী ঠিকানা
জন্ম তারিখ ও বয়স
জাতীয়তা ও ধর্ম
শিক্ষাগত যোগ্যতা
পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ
পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপ
সম্পূর্ণ আবেদনপত্র পরিচালক (প্রশাসন), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বরাবর ডাকযোগে বা সরাসরি জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫।
সুত্র: বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক

