
🟢 “আমি অপরাধ করিনি, ডিজার্ভও করি না এই সোশ্যাল মিডিয়া ট্রায়াল”—তুষার
🟢 “কোনো নারী নেত্রীর সম্মানহানি করে আমার চরিত্র হননের চেষ্টা বন্ধ করুন”
🟢 “রাজনৈতিক বিরোধিতা হোক শালীনতার ভেতরে”—সামাজিক মাধ্যমে আহ্বান
🟢 “ব্যক্তিগত কথোপকথন কাটছাঁট করে প্রচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার তাঁর বিরুদ্ধে ওঠা কুপ্রস্তাবের অভিযোগ অস্বীকার করে বলেছেন, এ অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত এবং তাঁর রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বলেন,
“আমি কোনো অপরাধ করি নাই। এই ধরনের সোশ্যাল মিডিয়া ট্রায়াল ও ব্যাশিং আমি ডিজার্ভ করি না। কোনো মানুষই করেন না। এই স্মিয়ার ক্যাম্পেইন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি লেখেন,
“নারী সহকর্মীর সঙ্গে আমার ছবি জুড়ে কুরুচিপূর্ণ কথা ও ভিডিও বানিয়ে প্রচার করা হচ্ছে। দয়া করে এটা বন্ধ করুন। আমার দলের নারী নেত্রীদের সম্মানহানি করবেন না।”
“আমি ভুলত্রুটির ঊর্ধ্বে না,” স্বীকার করে তিনি বলেন, “কিন্তু আমার ব্যক্তিগত কথোপকথন কাটছাঁট করে অপপ্রচার চালানো হচ্ছে। এতে কোনো গৌরব নেই।”
তুষার দাবি করেন, এর আগেও তাঁর বিশ্ববিদ্যালয় জীবনের কিছু থিয়েটার পারফরম্যান্সের ছবি বিকৃত করে চরিত্রহননের চেষ্টা করা হয়েছিল।
আরও পড়ুন... এ্যানি বলেন, ‘ফ্যাসিবাদ ঠেকাতে স্বাধীন বিচার ব্যবস্থা অপরিহার্য’
তিনি আরও লেখেন—
“২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৭ জানুয়ারি পর্যন্ত আমি বিএনপির যুগপৎ আন্দোলনে সক্রিয়ভাবে রাজপথে ছিলাম। কিন্তু ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক অবস্থান থেকে আমি বিএনপির সমালোচনা করেছি। এটা ভিন্ন মত, যা গণতন্ত্রের অংশ।”
সোশ্যাল মিডিয়ায় চলমান সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন,
“সোশ্যাল মিডিয়া ট্রায়াল ভয়াবহ। এটা কোনো যুক্তি শোনে না, আগে থেকেই রায় দিয়ে দেয়।”
শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমার কোনও সাময়িক বিচ্যুতি যদি আপনাদের বিব্রত করে থাকে, আমি দুঃখিত।”
তুষার দাবি করেন,
“আমার নামে ভুয়া স্ক্রিনশট ও কথোপকথন ভাইরাল করা হয়েছে। স্ক্রিনশটগুলো আমার না।”
তিনি জানান, দল তাঁর কাছে ব্যাখ্যা চেয়েছে এবং তিনি লিখিতভাবে সেটি জমা দেবেন।
আরও পড়ুন... “সংস্কারের আহ্বান রাজনৈতিক নেতাদের, তথ্য আপা কর্মীদের আন্দোলনে একাত্মতা”
পোস্টের শেষে তিনি আহ্বান জানান,
“নারী নেত্রীদের জড়িয়ে কোনো কুৎসা ছড়াবেন না। রাজনৈতিক বিরোধিতা হোক রাজনৈতিক আদর্শের ভেতরেই। ব্যক্তিগত আক্রমণ কিংবা চরিত্র হনন নয়।”
“আমি আরও পরিশীলিত হওয়ার চেষ্টা করব,” বলেও আশ্বাস দেন তিনি।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত