
ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন।
রোববার (১৫ জুন) সকাল ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। দলটির একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী ২২ জুন বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফরে যাবে—এমন তথ্য নিশ্চিত হওয়ায় ধারণা করা হচ্ছে, এ সফর ও পারস্পরিক সম্পর্ক বিষয়েই বৈঠকে আলোচনা হয়।
আরও পড়ুন... প্রতিবন্ধী শিশুকে গর্তে বসিয়ে রাখেন মা, সহযোগিতা চান দরিদ্র পরিবার
বিষয়টি জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার পদ্মা টেলিভিশনকে বলেন, “বৈঠক হয়েছে বলে শুনেছি তবে আমি তখন অফিসে ছিলাম না।”
জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চীন সফর করবেন ৮-১০ সদস্যের একটি প্রতিনিধি দল, যেখানে দলের স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা থাকবেন।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত