
পদ্মা সেতুর মুন্সিগঞ্জ প্রান্তে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) রাত ১১টার দিকে সেতুর ২ নম্বর পিলারের পাশে মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে একজনের নাম রাকিব জমাদ্দার, যিনি খুলনা সদরের বাসিন্দা। অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আহতদের মধ্যে রয়েছেন খুলনার আয়েশা সিদ্দীক, শেখ আনিসুজ্জামান, মামুন, আজাদ গাজী, মোহাম্মদ হাবিব সেখ, আরিফুল শেখ এবং গোপালগঞ্জের মিল্টন।
জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি তেলবাহী ট্রাকে ধাক্কা দেয়, ফলে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন... পাটগ্রামে প্রসবকালীন গাফিলতিতে মায়ের মৃত্যু, অভিযোগ স্বজনদের
দুর্ঘটনার পর ঘটনাস্থলে একজন নিহত হন, পরে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, “দুর্ঘটনার শিকারদের মধ্যে অনেকেই সম্ভবত বরযাত্রী ছিলেন। তাদের বেশিরভাগই বাসের সামনের দিকে বসা ছিলেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।”
পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার তৎপরতা চালিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত