
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ভয়াবহ যানজটের কবলে পড়েছেন হাজারো মানুষ। শনিবার (১৪ জুন) সকাল থেকে ধীরগতির যান চলাচলের মধ্য দিয়ে শুরু হলেও, দুপুরের দিকে তা প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটে রূপ নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুর ওপর একাধিক পরিবহন দুর্ঘটনায় বিকল হয়ে পড়ায় যানজট আরও বেড়ে যায়। যমুনা সেতু গোলচত্বর থেকে শুরু হয়ে তা কোনাবাড়ী পর্যন্ত ছড়িয়ে পড়ে। বিশেষ করে প্রচণ্ড গরমে যাত্রীদের দুর্ভোগ বেড়ে গেছে কয়েকগুণ।
আরও পড়ুন... পদ্মার ২৭ কেজির পাঙাশ বিক্রি ৫১ হাজার টাকায়, হইচই দৌলতদিয়ায়
সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. মোফাখারুল ইসলাম জানান, “শুক্রবার রাত থেকেই গাড়ির চাপ অনেক বেশি। ফলে ধীরে ধীরে উভয় লেনেই যানজট সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশ মাঠে কাজ করছে।”
এদিকে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ওসি মো. আসাদুজ্জামান জানান, “দুর্ঘটনায় অন্তত ৪টি যানবাহন বিকল হয়ে পড়েছে সেতুর ওপর। এর ফলে পুরো এলাকায় যানজট তৈরি হয়েছে। দ্রুত উদ্ধার কাজ চালানো হচ্ছে, আশা করছি কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে।”
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত