
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মেট্রোরেলের চলাচল নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ঈদের দিন অর্থাৎ ৭ জুন মেট্রোরেল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
বুধবার (৪ জুন) পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঈদের পরদিন ৮ জুন মেট্রোরেল সকাল ৮টা থেকে ৩০ মিনিট হেডওয়ে ব্যবধানে চলবে।
এরপর ৯ জুন থেকে মেট্রোরেল সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী যথারীতি চালু থাকবে।
আরও পড়ুন... ঈদে ট্রেনযাত্রা: আজ থেকে রেলওয়ের বিশেষ সার্ভিস, থাকবে ৫ জোড়া স্পেশাল ট্রেন
এই সাময়িক পরিবর্তন সম্পর্কে গ্রাহকদের আগেভাগেই অবহিত করেছে কর্তৃপক্ষ এবং যাত্রীদের সহযোগিতা কামনা করেছে।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত