
নওগাঁর পত্নীতলায় চলন্ত নয়, বরং দাঁড়িয়ে থাকা একটি বাসে ধাক্কা লেগে প্রাণ গেছে দুই কিশোরের, আহত হয়েছে আরও একজন।
দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের পার্বতীপুর মোড়ে।
নিহতরা হলেন মহাদেবপুর উপজেলার মাস্টার পাড়া এলাকার বেথুল আশরাফের ছেলে সুনিধির আশরাফ (১৭) এবং আখতারুজ্জামানের ছেলে হৃদয় হোসেন (১৭)। আহত হয়েছেন তাদের সঙ্গী সাদনান সাকিব (১৭), যিনি একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তিন বন্ধু মোটরসাইকেলে করে নজিপুর বাজার ঘুরে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। পার্বতীপুর মোড়ে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আরও পড়ুন... টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, একই পরিবারের ৩ জন নিহত
ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুনিধিরকে মৃত ঘোষণা করেন।
অপর দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হৃদয় হোসেন মারা যান। সাদনান সাকিব এখনও চিকিৎসাধীন।
পত্নীতলা থানার ওসি এনায়েতুর রহমান বলেন, দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু হয়েছে। পরিবারের অনুরোধে মরদেহ হস্তান্তর করা হয়েছে অভিযোগ ছাড়াই।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত