জবি ক্যাম্পাসে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করলো ছাত্রদল

🟩 ভাষা শহীদ রফিক ভবনে স্থাপন করা হয়েছে বিশুদ্ধ পানির ফিল্টার
🟩 উদ্যোগ নিয়েছেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন
🟩 শিক্ষার্থীরা বলছেন, এটি স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি পানির ফিল্টার স্থাপন করেছে জবি ছাত্রদল।
বুধবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে এই ফিল্টার স্থাপন করা হয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেনের উদ্যোগে।
এ বিষয়ে শাহরিয়ার বলেন,
“শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি, এই ফিল্টার ভাষা শহীদ রফিক ভবনের শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির চাহিদা পূরণে ভূমিকা রাখবে।”
১৮তম ব্যাচের শিক্ষার্থী বিল্লাল হোসেন বলেন,
“বিশ্ববিদ্যালয়ে বিশুদ্ধ পানির সংকট একটি বড় সমস্যা। শাহরিয়ার ভাইয়ের এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী।”
১৯তম ব্যাচের শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম জানান,
“ফিল্টার স্থাপনের এই খবর শুনে আমরা খুবই আনন্দিত। এটি স্বাস্থ্য সুরক্ষায় বড় ভূমিকা রাখবে।”
আরও পড়ুন… ইরান-ইসরায়েল উত্তেজনার সুযোগে ট্রাম্পের কাছে কাশ্মীর প্রসঙ্গ তুললেন মোদি
জবি ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন,
“শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। বিশুদ্ধ পানির এই ব্যবস্থা খুব সময়োপযোগী।”
জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন,
“বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই বিশুদ্ধ পানির সংকটে ছিল। অস্বাস্থ্যকর পানি পান করে বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছিল শিক্ষার্থীরা। এই উদ্যোগ একটি সুস্থ শিক্ষাঙ্গন গড়ার দিকে বড় পদক্ষেপ।”

