প্রতিষ্ঠান গুলোতে পড়াশোনার পাশাপাশি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে মেধাবী ও স্মার্ট জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। একজন শিক্ষার্থী শুধু পড়াশোনার মাধ্যমে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠা সম্ভব নয়। এক্ষেত্রে কিন্ডারগার্টেন গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সবের মাঝে শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন। নৈতিক শিক্ষা হীন যে যত বড় হবে সে দেশের জন্য তত ক্ষতির কারণ হবে বলে মন্তব্য করেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক।
৬ মার্চ বুধবার উপজেলার পত্তন ইউনিয়নের টুকচাঁনপুর গ্রামে আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নব যোগদানকৃত বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল ভুইঁয়া।
উক্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, শিক্ষা অফিসার স্বর্ণজিৎ দেব, ইন্সপেক্টর তদন্ত হাসান জামিল, বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি হাজী শাহ আলম, সাধারণ সম্পাদক মোঃ সেলিম মৃধা, চম্পকনগর উবায়দুল মোকতাদির চৌধুরী কলেজের সহযোগী অধ্যাপক মোঃ লুৎফুর রহমান প্রমুখ।
শিশুদের অংশগ্রহনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সর্বশেষে মেধাবী শিক্ষার্থী ও প্রতিযোগিতায় অংশগ্রহণে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত