আন্দোলনে আহতদের চিকিৎসা খরচ মওকুফের ঘোষণা পপুলার হাসপাতালের
কেবল ওষুধের খরচ ব্যতীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সকলের চিকিৎসা খরচ মওকুফ করেছে রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল । সোমবার( ১২ আগস্ট) রাতে এই ঘোষণা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ।
পপুলার হাসপাতালের নিজস্ব প্যাডে লেখা ঘোষণাপত্রটিতে লেখা হয়েছে – আজ( ১২ আগস্ট) থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আহত রোগীদের সকল প্রকার( মেডিসিন খরচ ব্যতীত) চিকিৎসা খরচ মওকুফ করে দেয়া হলো ।
হাসপাতালটির পরিচালক এএম এসএম শারফুজ্জামান রুবেল স্বাক্ষরিত ঘোষণাপত্রটিতে আরও লেখা হয়েছে – এই ঘোষণা পপুলার হাসপাতালে বর্তমানে ভর্তি রোগীদের ক্ষেত্রে ভর্তির দিন থেকেই কার্যকর হবে ।
ভিভিআইপি প্রটোকল নিয়েও যানজটে বসে থাকলেন ড. ইউনূস
এর আগে, পপুলার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভূতুড়ে বিল দেয়ার অভিযোগ তোলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত কিছু শিক্ষার্থী । এ ঘটনার পর শিক্ষার্থীদের সঙ্গে পপুলার হাসপাতালের ম্যানেজমেন্টের বৈঠক হয় । পরে সেখানে যায় সেনাবাহিনী । ৩ পক্ষের বৈঠকের পর আসে চিকিৎসা খরচ মওকুফের এই চূড়ান্ত সিদ্ধান্ত ।
উল্লেখ্য, জুলাইয়ে জোয়ার ওঠা কোটা সংস্কার আন্দোলন একপর্যায়ে পরিণত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে । এতে প্রাণহানি ঘটে শত শিক্ষার্থী- জনতার । আহত হয় সহস্রাধিক । পপুলার মেডিকেল কলেজ হাসপাতালটিতে বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ১২ জন ভর্তি রয়েছেন।"পদ্মা টিভি"
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত