চেয়েছিলেন সরকারি চাকরিতে কোটা সংস্কার, এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তারা
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া । তারা দু'জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ।
জানা যাচ্ছে, মি. ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬- ১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন । অন্যদিকে, মি. ভূঁইয়া ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭- ১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে গণমাধ্যমের বেশ পরিচিতি পান এই দুই শিক্ষার্থী । কোটা সংস্কার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার প্রথম দফায় কারফিউ জারি করার পর এই দুজনকেই তুলে নিয়ে যাওয়া হয়েছিল ।
এরপর রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অন্য কয়েকজন সমন্বয়কের সাথে তাদেরও তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের( ডিবি) সদস্যরা । পরে তাদের দিয়ে একটি ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয় ।
কিন্তু সেখান থেকে ছাড়া পেয়ে তারা আবার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন এবং এর ধারাবাহিকতায় এক পর্যায়ে সরকার পতনের এক দফা ঘোষণা করেন ।
আরও পড়ুন: নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি সহমত পোষণ করে: মির্জা ফখরুল
সহিংসতায় রূপ নেয়া এই আন্দোলনের চাপে পাঁচই অগাস্ট গণভবন ঘেরাও করতে যায় ছাত্র- জনতা । বিক্ষোভের মুখে সেদিনই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাহ করে দেশ ছাড়েন শেখ হাসিনা ।
নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ গণতান্ত্রিক ছাত্রশক্তি নামের একটি ছাত্রসংগঠনের নেতা । নাহিদ সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আর আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ।
মি. মাহমুদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন ।
গত বছর ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে কয়েকজন নেতাকর্মী ছাত্রশক্তি নামের এই সংগঠন গড়ে তোলে।"পদ্মা টিভি"
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত