শেখ হাসিনা কোথায় আছেন এবং কেমন আছেন, এ প্রশ্নের জবাবে জয় জানান, শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে আছেন তার বোন পুতুলের কাছে। তিনি ভালো আছেন, তবে মনের অবস্থা খারাপ। কারণ, যে দেশের জন্য শেখ হাসিনার পুরো পরিবার জীবন উৎসর্গ করেছেন, নিজে কারাবাস ভোগ করেছেন এবং অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, সেই দেশের মানুষ তাকে সরিয়ে দেবে, তা ভেবে তিনি খুবই ব্যথিত।
জয় আরও জানান, আপাতত শেখ হাসিনা দিল্লিতেই অবস্থান করবেন। তিনি বলেন, তার মায়ের মার্কিন ভিসা বাতিলের সিদ্ধান্তটি কেবল গুজব। এছাড়াও তিনি জানান, দ্রুতই মায়ের সাথে দেখা করতে যাবেন, তবে সুনির্দিষ্ট সময় এখনো নির্ধারণ করা হয়নি।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ বৃহস্পতিবার রাত ৮টায় অনুষ্ঠিত হবে।
বুধবার (৭ আগস্ট) বিকেলে সেনাসদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: দেশের সার্বিক পরিস্থিতি
সেনাপ্রধান আরও বলেন, ড. ইউনূস বৃহস্পতিবার দেশে ফিরবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা করা যাচ্ছে, বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।
এই সরকারে ১৫ জন সদস্য থাকতে পারে বলে উল্লেখ করেন তিনি এবং বলেন, আমরা দেশের সংকটময় পরিস্থিতি কাটিয়ে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করব।
সেনাবাহিনীর পদ থেকে সদ্য বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে আটক করা হয়েছে। বুধবার (৭ আগস্ট) ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে বোর্ডিং ব্রিজে ফিরিয়ে আনার পর তাকে আটক করা হয়।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ৬ মাসের সাজা বাতিল করেছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। বিকেলে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল এ আদেশ দেন।
ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস। ফ্রান্সের প্যারিস বিমানবন্দর থেকে রওনা দেন তিনি। আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটের দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অসচ্ছল আহত, গুলিবিদ্ধ এবং নিহতদের আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান। তার প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হবে। তিনি ফাউন্ডেশনটির চেয়ারম্যান। পদ্মা টিভি
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত