রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে জনগণের সাথে জনগণের পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার ৩ অগাস্ট অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান একথা বলেন।
এতে বলা হয়,জেনারেল ওয়াকার উজ -জামান সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করে সেনাবাহিনী কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
তিনি যেকোনো পরিস্থিতি জনগণের জান মাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা গুলো নিরাপত্তা নিশ্চিত করতে বলেন।
সেনা প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন। পাশাপাশি সততা সত্যনিষ্ঠা ও ন্যায় পরানো তার সঙ্গে দায়িত্ব পালনে নির্দেশনা দেন।
এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ সব সেনানিবাস থেকে ফর্মেশন কমান্ডারসহ সব পদবীর সেনা কর্মকর্তারা ভিডিও টেলি কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন। পদ্মা টিভি
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত