বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলনকে ঘিরে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ জানিয়েছে, যেকোনো দেশ তদন্ত করার জন্য অনুরোধ করলে সবচেয়ে নিরপেক্ষভাবে তা করার চেষ্টা করবে জাতিসংঘ ।
যদি বিশ্বসংস্থাটি নিজস্বভাবে তদন্ত করতে চায় তাহলে সংস্থাটির আইনবিষয়ক বিভাগের( লেজিসলেটিভ বোর্ড) অনুমোদন প্রয়োজন হবে । সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির এক প্রশ্নের জবাবে স্থানীয় সময় বুধবার( ৩১ জুলাই) যুক্তরাষ্ট্রে এ কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ।
এদিন ব্রিফিংয়ে তিনি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত বিবৃতি দেন । এতে বলা হয়, রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতা সত্ত্বেও বাংলাদেশে মানবিক সঙ্কট চলমান । ডুজারিক বলেন, আমি আপনাদের বলতে পারি রাজনৈতিক পরিস্থিতি এবং সহিংসতা সত্ত্বেও আমরা দেখতে পেয়েছি এবং এটা সবার জন্য গুরুত্বপূর্ণ যে, বাংলাদেশে মানবিক সংকট চলমান । ঘূর্ণিঝড় রেমালসহ বেশ কিছু জরুরি অবস্থার শিকার মানুষদের অব্যাহতভাবে সহায়তা দিয়ে যাচ্ছি আমরা এবং আমাদের অংশীদাররা । এ বছর ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হয়েছেন এক কোটি ৩০ লাখ মানুষ । ইন্টারনেট বন্ধ, ব্যাংক বন্ধ এবং কারফিউয়ের মতো অপারেশন চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের অংশীদাররা তাদের কাজ অব্যাহত রেখেছে । গত মাসে ১২ লাখ মানুষকে হিউম্যানিটারিয়ান রেসপন্স প্লানের অধীনে ৮ কোটি ডলারের তহবিল চালু করেছি আমরা এবং আমাদের অংশীদাররা।
আরও পড়ুন: নতুন ডিবির দায়িত্ব পেলেন যে কর্মকর্তা
এর আগে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আইন- শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ ও নির্বিচারে গ্রেপ্তার- নির্যাতনের অভিযোগ করেছে জাতিসংঘ । সাথে আছে গভীর উদ্বেগও । এ নিয়ে গেল ২৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন সংস্থাটির মানবাধিকার কমিশন ফলকার টুর্ক ।
দুই পাতার চিঠিতে তিনি বলেন, আন্দোলন ঘিরে আইন- শৃঙ্খলা বাহিনীর ছোড়া গুলিতে শিক্ষার্থীসহ একাধিক মানুষের আহত ও নিহতের খবর পেয়েছেন তারা । একই সাথে সরকারের সমর্থক গোষ্ঠি দ্বারা আন্দোলনকারীরা সহিংস আক্রমণের শিকার হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি । দীর্ঘ মেয়াদে বাংলাদেশের নিরাপত্তাখাতের জরুরি সংস্কারের পরামর্শও দেন টুর্ক ।
তিনি বলেন, এমন পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনতে সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ । সার্বিক ঘটনা অনুসন্ধানে, স্বাধীন তথ্যানুসন্ধান টিম পাঠাতে চান তারা ।
অন্যদিকে, প্রধানমন্ত্রীকে লেখা চিঠির পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গত সোমবার( ২৯ জুলাই) ফলকার টুর্ককে উত্তর পাঠান । এতে সরকারের পক্ষ থেকে সাম্প্রতিক ঘটনাবলির ব্যাখ্যা তুলে ধরেন তিনি ।
চিঠিতে সরকারের পক্ষ থেকে বলা হয়, টানা তিন সপ্তাহ কোটা সংস্কার নিয়ে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা আন্দোলন করেছে । সরকারও তাদের নিরাপত্তা দিয়েছে । তবে কিছু রাজনৈতিক দল, ধর্মীয় চরমপন্থি ও জঙ্গি গোষ্ঠি তৃতীয় পক্ষ ভুল তথ্য ছড়িয়ে শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করে । পরিস্থিতি খারাপ হলে দুঃখজনকভাবে কিছু মানুষ নিহত হন এবং কিছু নির্মম ঘটনা ঘটে । এ অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে চিঠিতে উল্লেখ করেন, মাসুদ বিন মোমেন । চিঠিতে পররাষ্ট্রসচিব বলেন, ফলকার টুর্কের মতো বাংলাদেশও তার নাগরিকদের মানবাধিকার রক্ষায় বদ্ধ পরিকর ।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত