
ব্রাহ্মণবাড়িয়াবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এমপি ও জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগরসহ জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনে পরম আনন্দ ও শান্তির বার্তা। তিনি এই খুশির দিনে সমাজের ধনী-দরিদ্র নির্বিশেষে সবাইকে এক কাতারে শামিল হওয়ার আহ্বান জানান।
এমপি শ্যামল তাঁর বার্তায় বলেন, "ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই মিলন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা যেন একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গড়তে পারি—এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার। ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রতিটি ঘরে বয়ে আসুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।"
তিনি তাঁর নির্বাচনী এলাকাসহ দেশবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত