ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে জেলা শহরের রেলগেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) কাউসার আলম জানান, দুপুরে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় রেলগেইট এলাকায় একজন ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, কীভাবে ওই ব্যক্তি ট্রেনের নিচে পড়েছেন, তা স্পষ্ট নয়। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। "পদ্মা নিউজ"
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত