চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা
জাতীয় পার্টি (কাজী জাফর)–এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার জানিয়েছেন, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আসন্ন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।
শনিবার (২৬ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪টি রাজনৈতিক দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মোস্তফা জামাল বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের জানিয়েছেন, তিনি চার-পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের সময়সূচি ঘোষণা করবেন। এর চেয়ে বড় সুখবর আর কী হতে পারে!”
তিনি আরও বলেন, দেশের চলমান নৈরাজ্য ও রাজনৈতিক সংকটের সমাধান হবে নির্বাচনই। নির্বাচনের মাধ্যমে নানা সমস্যার সুরাহা সম্ভব বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
উল্লেখ্য, চলমান রাজনৈতিক অচলাবস্থা ও জাতীয় সংলাপের অংশ হিসেবে শনিবার ১৪টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত