
🟩 নারীর অধিকার, আবেগ ও সাহিত্যের পক্ষে খামেনির পুরোনো বার্তা ভাইরাল
🟩 স্কুলজীবনের দুষ্টুমির কথা, নেহরুর বই নিয়ে পাঠাভিজ্ঞতা উঠে আসে পুরোনো পোস্টে
🟩 ‘প্রেমিক থেকে নেতা!’—নেটিজেনদের রসিক মন্তব্য
🟩 বর্তমান সংঘাতে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন খামেনি
ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একাধিক পুরোনো পোস্ট।
এক দশক আগের এসব পোস্টে উঠে এসেছে নারীর অধিকার, আবেগ, কবিতা ভালোবাসা ও ব্যক্তিগত জীবনের খণ্ডচিত্র—যা বর্তমান সময়ে তার রাজনৈতিক কড়া অবস্থানের সঙ্গে বেশ বৈপরীত্যপূর্ণ।
একটি পুরোনো পোস্টে খামেনি লিখেছিলেন,
“পুরুষের দায়িত্ব নারীর চাহিদা ও অনুভূতি বোঝা। তার আবেগীয় অবস্থার প্রতি উপেক্ষা করা উচিত নয়।”
এই বার্তায় প্রতিক্রিয়ায় একজন ব্যবহারকারী লিখেছেন,
“আমি ক্ষমা চাই, আয়াতুল্লাহ খামেনি, আমি আপনার গেম চিনতাম না।”
আরেকজন মন্তব্য করেছেন,
“প্রেমিক হিসেবে জন্মেছিলেন; কিন্তু হয়েছেন সর্বোচ্চ নেতা!”
২০১৩ সালের একটি পোস্টে শৈশবের স্মৃতি রোমন্থন করতে গিয়ে খামেনি জানান, ক্লোক পরে স্কুলে যাওয়া অস্বস্তিকর লাগত, তাই খেলাধুলা আর দুষ্টুমিতে সময় কাটাতেন।
অন্য এক পোস্টে তিনি লিখেছেন, নেহরুর ‘গ্লিম্পসেস অব ওয়ার্ল্ড হিস্ট্রি’ বইটি পড়ে তিনি ভারতের উপনিবেশ ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন।
আরও পড়ুন... ইরানে ৫৪ মোসাদ গুপ্তচর গ্রেপ্তার, তীব্র হচ্ছে ইরান-ইসরায়েল সংঘাত
একজন ব্যবহারকারী মজা করে মন্তব্য করেন,
“পুরোনো টুইট ভাইরাল হলেও যিনি ‘আন-ক্যানসেলড’ হতে পেরেছেন, তিনি হলেন আয়াতুল্লাহ খামেনি।”
অন্যদিকে, চলমান সংঘর্ষে খামেনি কড়া অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। সম্প্রতি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন—
“যদি যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি জড়ায়, তাহলে তারা এমন ক্ষতির মুখে পড়বে যা আর পূরণ করা যাবে না।”
তথ্যসূত্র: এনডিটিভি
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত