
চাঁদপুর জেলার ৪০টিরও বেশি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার (৬ জুন) ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। সকালে ঈদের জামাত আদায়ের মধ্য দিয়ে স্থানীয়রা এই ধর্মীয় উৎসব পালন করেন।
সকাল ৮টায় জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন দরবার শরিফের পীরজাদা আরিফ চৌধুরী সাদ্রাভী। এরপর অনুষ্ঠিত দ্বিতীয় জামাতের ইমামতি করেন আবু ইয়াহিয়া জাকারিয়া মাদানী।
হাজীগঞ্জের সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, কচুয়া, শাহরাস্তিসহ বিভিন্ন উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রামে ঈদের নামাজে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
আরো পড়ুন...ঈদকে কেন্দ্র করে বাড়ছে রেমিট্যান্স, স্বস্তিতে অর্থনীতি
সাদ্রা দরবার শরিফের পীরজাদা আবু ইয়াহিয়া মো. জাকারিয়া আল মাদানী পদ্মা টেলিভিশনকে জানান, মরহুম মাওলানা ইসহাক ১৯২৮ সালে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের সূচনা করেন। তার এই উদ্যোগের ধারাবাহিকতায় দেশের বিভিন্ন দরবার শরিফ এবং সচেতন মুসল্লিরা সৌদি তারিখ অনুযায়ী ঈদ উদযাপন করে আসছেন।
তিনি আরও বলেন, সৌদি আরবে হজ পালন শেষে শুক্রবার পশু কোরবানি দেওয়া হবে, তাই তার সঙ্গে মিল রেখেই আজ ঈদ উদযাপন করছেন তারা।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত