জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নে যৌথবাহিনী অভিযান চালিয়ে অবৈধ মজুদ ৭০০ কেজি ভিজিএফ চাল জব্দ করেছে। এ সময় চাল ব্যবসায়ী সুজাত আলী পালিয়ে যায়।
সোমবার (২ জুন) রাতে পিংনা ইউনিয়নের পিংনা বাজার এলাকার মৃত আব্দুল হামিদের বাড়িতে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের (২৬ বীর) সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ আল মামুন। অভিযানে আরও অংশ নেন তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমিনুল।
আরো পড়ুন...নির্বাচনের ওপর জোর দিয়ে অন্তর্বর্তী সরকারের বাজেট, আকার কমেছে ৭ হাজার কোটি টাকা
পুলিশ ও অভিযান সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পিংনা বাজার এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল। এ সময় ভিজিএফ কার্ডধারীদের জন্য বরাদ্দকৃত চালের বস্তাগুলো পাল্টে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে বাড়িতে সংরক্ষণ করলে যৌথবাহিনি চালগুলো জব্দ করে। এসময় চাল ব্যবসায়ী অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, যৌথবাহিনির অভিযানে অবৈধ মজুদ ৭০০ কেজি চাল উদ্ধার করে । চাল ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের হবে বলে জানান তিনি।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত